Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 12 May, 2026,
11:16 am

লিংক কপি করা হয়েছে!

বাজার অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায় দিলেন শফিকুর রহমান

বাজার অস্থিরতার জন্য মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায় দিলেন শফিকুর রহমান

সংগৃহীত ছবি

দেশের বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরির জন্য মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি চক্র সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়াচ্ছে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে অসাধু সিন্ডিকেট কাজ করছে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ অতিরিক্ত দামে নিত্যপণ্য কিনতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আরও কার্যকর ও কঠোর ভূমিকা প্রয়োজন। মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে হবে।

জামায়াত আমির আরও বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার থাকবে। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বাজার পরিদর্শনের সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...