Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 12 May, 2026,
11:39 am

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধের সময় আমিরাতকে গোপনে আয়রন ডোম দেয় ইসরাইল

যুদ্ধের সময় আমিরাতকে গোপনে আয়রন ডোম দেয় ইসরাইল

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সময় সংযুক্ত আরব আমিরাতকে ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ সরবরাহ করা হয়েছিল বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ।

স্থানীয় সময় সোমবার (১১ মে) জাতিসংঘে ইসরাইলি মিশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আমিরাত ওই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

মাইক ওয়াল্টজ বলেন, ইসরাইলের সরবরাহ করা আয়রন ডোম ব্যবহার করে ইরানের হামলা মোকাবিলা করেছে সংযুক্ত আরব আমিরাত। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গোপনে ইরানে হামলায় অংশ নিয়েছিল আমিরাত। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আবুধাবি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলার ঘটনাতেও আমিরাত জড়িত থাকতে পারে। তবে ওই হামলা যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হচ্ছে। বিশেষ করে ইরানের সামরিক তৎপরতা ঘিরে আঞ্চলিক জোট ও প্রতিরক্ষা সমন্বয় বাড়ছে বলে মনে করছেন তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...