Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
3:07 pm

লিংক কপি করা হয়েছে!

রিয়ালে ফেরার শর্ত কী? মুখ খুললেন মরিনহো

রিয়ালে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন হোসে মরিনহো

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ–এর সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, রিয়ালে ফেরার জন্য মরিনহো নাকি কিছু শর্তও দিয়েছেন। তবে এসব খবরকে তিনি সরাসরি ‘গুঞ্জন’ ও ‘জল্পনা’ বলে উড়িয়ে দেন।

বর্তমানে বেনফিকা–এর দায়িত্বে থাকা এই কোচ জানান, মৌসুমের শেষ ম্যাচের আগে কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসবেন না। তার চুক্তিতে এমন একটি বিশেষ ধারা রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে কোনো আর্থিক জরিমানা ছাড়াই ক্লাব ছাড়ার সুযোগ আছে।

মরিনহো বলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং এস্তোরিলের বিপক্ষে শেষ ম্যাচের আগেও কোনো আলোচনা হবে না। এরপর তিনি এক সপ্তাহ সময় পাবেন, তখন চাইলে যেকোনো ক্লাবের সঙ্গে কথা বলতে পারবেন।

এদিকে পর্তুগিজ গণমাধ্যমের দাবি, বেনফিকা তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং ক্লাব সভাপতি রুই কস্তা মরিনহোর প্রকল্পকে সমর্থন দিচ্ছেন।

তবে সব অস্বীকার সত্ত্বেও রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর নাম জড়িয়ে আলোচনা থামছে না। কঠিন এক মৌসুম শেষে দলকে পুনর্গঠনের জন্য অভিজ্ঞ ও শক্তিশালী ব্যক্তিত্বের কোচ খুঁজছে ক্লাবটি, যেখানে এখনো অন্যতম আলোচিত নাম মরিনহো।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...