Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
2:20 pm

লিংক কপি করা হয়েছে!

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়তে সহায়ক শক্তি হবে রাষ্ট্র

মেয়েদের ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র সহায়ক হবে জুবাইদা রহমান

সংগৃহীত ছবি

দেশের প্রতিটি কন্যাশিশুর ভবিষ্যৎ গঠনে রাষ্ট্র সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, কন্যাশিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিতের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের পথে রাষ্ট্রব্যবস্থা বাধা না হয়ে বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়াম–এ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখলে একটি কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব হবে। তিনি নারীর স্বনির্ভরতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। যথাযথ প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম ও বিপণন সহায়তা দেওয়া গেলে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে, যা পারিবারিক সচ্ছলতা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ–এর মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসিনা আহমেদ, কানিজ মওলা এবং সাবিনা আওলাদ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...