Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
2:19 pm

লিংক কপি করা হয়েছে!

রূপপুর ও পদ্মা সেতুতে অপচয় হলে আরও ভালো প্রকল্প করা যেত: প্রধানমন্ত্রী

রূপপুর ও পদ্মা সেতুতে অপচয় হলে আরও ভালো প্রকল্প করা যেত: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

বড় বড় অবকাঠামো প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় না হলে আরও ভালো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে যদি অপ্রয়োজনীয় খরচ না হতো, তাহলে দেশের জন্য আরও কার্যকর ও উন্নত কিছু করা যেত।

তিনি বলেন, “রূপপুর, টানেল এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে সবক্ষেত্রেই বেটার কিছু করা যেত।”

সভায় তিনি দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে না দেখে ব্যক্তির অপরাধ হিসেবে বিবেচনার আহ্বান জানান। তারেক রহমান বলেন, পুলিশ বাহিনী সরকারের কাজের প্রতিফলন, তাই এটিকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে অবশ্যই মানবিক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠন করা, আর এতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় তিনি সরকারের ‘জুলাই সনদ’ সম্পূর্ণভাবে বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...