SHELL-OK-8.1.34 আসছে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয়: বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
12:53 pm

লিংক কপি করা হয়েছে!

আসছে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয়: বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

আসছে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

সংগৃহীত ছবি

বাংলাদেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি এসব কথা বলেন সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো ২০২৬ ও জ্ঞান বিনিময় করিডর উদ্বোধন অনুষ্ঠানে।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান–এর সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রম তিনি সমর্থন করেন। তার মতে, এ ধরনের উদ্যোগ দুই দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে পড়াশোনার জন্য উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি আল্লামা ইকবাল স্কলারশিপ সফল হবে বলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের মাধ্যমে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এমওইউর মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...