বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায়, বিশেষ করে রাজধানী ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের হয়।
এর মধ্যে মিরপুর থানার একটি মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন এবং একই সঙ্গে একটি রুল জারি করেন।
পরবর্তীতে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
তবে শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।