Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
12:13 pm

লিংক কপি করা হয়েছে!

পশুর হাটে জাল নোট শনাক্তে কঠোর পদক্ষেপ: ব্যাংকগুলোকে বুথ বসানোর নির্দেশ

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে বিশেষ বুথ বসাবে বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও দেশের পশুর হাটগুলোতে জাল নোট প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে পশুর হাটগুলোতে নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (১০ মে) জারি করা সার্কুলারে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতিটি হাটে একজন করে সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিতে হবে। একই সঙ্গে ওই কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মের মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদের আগের রাত পর্যন্ত রাজধানীর পশুর হাটগুলোতে বিরতিহীনভাবে নোট যাচাই সেবা চালু রাখতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বুথ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর অনুমোদিত পশুর হাটগুলোতে আলাদা আলাদা ব্যাংক দায়িত্ব পালন করবে। ঢাকার বাইরের হাটগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস নির্ধারণ করবে। যেসব জেলায় কেন্দ্রীয় ব্যাংকের শাখা নেই, সেখানে দায়িত্ব বণ্টন করবে সোনালী ব্যাংক।

ঢাকা উত্তর সিটির বিভিন্ন হাটে দায়িত্ব পেয়েছে ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংকসহ একাধিক ব্যাংক।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটির ১৩টি পশুর হাটে দায়িত্ব পালন করবে ১৯টি ব্যাংক। এর মধ্যে রয়েছে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদকেন্দ্রিক লেনদেন নিরাপদ ও জাল নোটমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...