ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় অগ্রগতির দাবি করেছে সিআইডি। এই ঘটনায় উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতেই তাদের কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার অভিযুক্তদের বারাসত আদালতে হাজির করা হতে পারে।
গত ৬ মে মধ্যমগ্রাম এলাকায় খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।
হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি ও এসটিএফ যৌথভাবে কাজ শুরু করে। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র আসে একটি ইউপিআই লেনদেন থেকে। জানা যায়, অভিযুক্তরা বালি টোল প্লাজায় ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেছিল। সেই তথ্য বিশ্লেষণ করেই উত্তর প্রদেশে অভিযান চালানো হয়।
অভিযানে তিনজন কথিত শার্প শুটারকে আটক করা হয়। পরে তাদের কলকাতায় এনে ভবানী ভবনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন, কার নির্দেশে এই হামলা চালানো হয়েছে এবং কেন চন্দ্রনাথ রথকে টার্গেট করা হয়েছিল।
তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, হত্যাকাণ্ডের পেছনে আন্তঃরাজ্য অপরাধচক্র জড়িত থাকতে পারে। এর আগে থেকেই তদন্তকারীরা সন্দেহ করছিলেন, এই ঘটনায় বাইরের রাজ্যের অপরাধীদের সম্পৃক্ততা রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।