Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 May, 2026,
10:36 am

লিংক কপি করা হয়েছে!

আজ থেকে দেশজুড়ে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু: কতদিন মিলবে এই সুবিধা?

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু দেশে

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে আজ সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ–এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ১০ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় ৭২০টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) দেশজুড়ে এ কার্যক্রম চলবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ক্রেতার কাছে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য বিক্রি করা হবে।

সংস্থাটি জানিয়েছে, ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, নিম্ন-আয়ের কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঈদ উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ ট্রাকসেল পরিচালনা করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য বিভাগীয় শহরগুলোতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

প্রতি ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল কিনতে পারবেন, যার দাম প্রতি লিটার ১৩০ টাকা। এছাড়া এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...