Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
3:26 pm

লিংক কপি করা হয়েছে!

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৮৩ কোটি টাকার মামলা

স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ডুয়া লিপার

সংগৃহীত ছবি

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রির অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান Samsung-এর বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন বিশ্বখ্যাত পপ তারকা Dua Lipa। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল।

তবে এ বিষয়ে আগে থেকে গায়িকার কোনো অনুমতি নেওয়া হয়নি কিংবা তাকে অবহিতও করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, ডুয়া লিপার বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

গায়িকার আইনজীবীদের দাবি, “ডুয়া লিপার ছবি ব্যবহার করে বড় পরিসরে প্রচারণা চালানো হয়েছে, অথচ এতে তার কোনো সম্মতি ছিল না।”

মামলার কাগজপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে Austin City Limits Music Festival-এর ব্যাকস্টেজে তোলা হয়েছিল। ওই ছবির কপিরাইটও নিজের বলে দাবি করেছেন ডুয়া লিপা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি মন্তব্যও মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে। সেখানে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, তারা ভেবেছিলেন ডুয়া লিপা হয়তো ওই টিভি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।

একজন ব্যবহারকারী লেখেন, “আমি টিভি কিনতে চাইনি, কিন্তু বক্সে ডুয়া লিপার ছবি দেখে কিনে ফেলেছি।” আরেকজন মন্তব্য করেন, “শুধু ডুয়া লিপার ছবি আছে বলেই আমি ওই টিভি কিনতে পারি।”

এসব মন্তব্যকে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন গায়িকার আইনজীবীরা। তাদের দাবি, এই প্রচারণা সরাসরি ভোক্তাদের কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

মামলায় আরও বলা হয়েছে, ডুয়া লিপা নিজেকে একটি ‘প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করা তার ব্র্যান্ড ইমেজের জন্য ক্ষতিকর বলে দাবি করা হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...