Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
2:43 pm

লিংক কপি করা হয়েছে!

বিরতি কাটিয়ে ফিরছেন বালাম, ঈদে আসছে নতুন গান

এক যুগ পর নতুন অ্যালবাম ‘মাওলা’ নিয়ে ফিরলেন বালাম

সংগৃহীত ছবি

দীর্ঘ এক যুগ পর নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তাঁর নতুন অ্যালবামের নাম ‘মাওলা’। এতদিন একক গান প্রকাশ করলেও এবার তিনি হাজির হয়েছেন ছয়টি গান নিয়ে একটি সম্পূর্ণ অ্যালবাম নিয়ে।

চলতি বছরের ঈদুল ফিতরে অ্যালবামের চারটি গান প্রকাশ করা হয়েছে। এবার আসন্ন ঈদে অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

“মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা” এই কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপালে গানটির ভিডিওর শুটিং শুরু হবে, যা পরিচালনা করবেন তানিম রহমান অংশু।

বালাম তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনে গানটির ভিডিও প্রকাশ করবেন। এটি তাঁর পঞ্চম একক অ্যালবাম। পুরো অ্যালবামে থাকছে ছয়টি গান এবং প্রতিটি গানই ভিন্ন ঘরানার হলেও মূল আকর্ষণ থাকবে মেলোডি।

‘মাওলা’ অ্যালবামটি মূলত সুফি ধাঁচে তৈরি, যা বালামের সংগীত জীবনে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।

অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, দীর্ঘদিন পর আবার সিরিয়াসভাবে গান করা শুরু করেছি। একক গান প্রকাশ করলেও পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর বিভিন্ন দিক তুলে ধরতে সাহায্য করে। তাই শ্রোতাদের জন্য বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, গান শুধু শোনার বিষয় নয়, দেখারও বিষয় হয়ে উঠেছে। তাই ভিডিও নির্মাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য ‘মাওলা’ গানটি বিশেষ উপহার হিসেবে প্রকাশ করা হবে।

কোভিড সময়ের অভিজ্ঞতা ও পৃথিবীর অস্থিরতা থেকে পাওয়া অনুভূতিই এই গান তৈরির অনুপ্রেরণা বলে জানান তিনি। প্রথমবারের মতো সুফি ধারার গান করার অভিজ্ঞতা শ্রোতাদের জন্য নতুন কিছু এনে দেবে বলেও আশা প্রকাশ করেন বালাম।

অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন তিনি নিজেই। ভিডিও নির্মাণেও থাকছে বিশেষ চমক।

সংগীতজীবনের শুরু থেকেই বালাম আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর পূর্ববর্তী অ্যালবামগুলো ‘বালাম’, ‘বালাম ২’, ‘বালাম ৩’ ও ‘ভুবন’ থেকে এক মুঠো রোদ্দুর, নেশা, একাকী মন, তোমার জন্য, নূপুর বাজে, সঙ্গী হবে কি, রিমঝিম ও অপরূপার মতো গানগুলো এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...