Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
2:39 pm

লিংক কপি করা হয়েছে!

মা দিবসে আবেগঘন স্মৃতিচারণ তৌসিফ মাহবুবের

মা দিবসে আবেগঘন স্মৃতিচারণ তৌসিফ মাহবুবের

সংগৃহীত ছবি

বিশ্ব মা দিবসে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শৈশবের একটি ভয়াবহ অভিজ্ঞতা ও মায়ের অসীম ভালোবাসা ও ত্যাগের কথা তুলে ধরেন।

তৌসিফ মাহবুব জানান, ১৯৯৮-৯৯ সালে তিনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়তেন। প্রতিদিন স্কুল শেষে বাবা বা খালু তাকে নিয়ে যেতেন। কিন্তু একদিন শীতের সন্ধ্যায় দীর্ঘ সময় অপেক্ষা করেও কেউ তাকে নিতে আসেননি। পরে স্কুল ফাঁকা হয়ে গেলে দারোয়ানের কক্ষে একা বসে ছিলেন তিনি।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, তখন ধানমণ্ডি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ছিল ভয়াবহ। অনেকক্ষণ পর রিকশার বেল শুনে জানতে পারেন, তার মা তাকে নিতে এসেছেন। তবে মাকে দেখেই তিনি রাগ প্রকাশ করেন।

পরবর্তীতে রিকশাচালকের কাছ থেকে তিনি জানতে পারেন, ছিনতাইকারীরা তার মায়ের পেটে ছুরি মেরে সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নিয়েছিল। আহত অবস্থাতেও হাসপাতালে না গিয়ে শুধুমাত্র ছেলেকে একা না রাখার চিন্তায় মা সরাসরি স্কুলে চলে আসেন।

এই ঘটনা স্মরণ করে তৌসিফ লেখেন, “ছিনতাইকারীরা আমার মায়ের পেটে ছুরি মেরে তার কাছে যা ছিল সবই নিয়ে গেছে। কিন্তু এমন রক্তাক্ত অবস্থাতেও তিনি হাসপাতালে না গিয়ে আমাকে নিতে স্কুলে চলে এসেছিলেন। এটাই আমার মা।”

তিনি আরও লেখেন, জীবনের প্রতিটি ধাপে মায়ের অসংখ্য ত্যাগ ও ভালোবাসার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন। মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি জানি না এসবের প্রতিদান কীভাবে দেব, তবে আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি।”

পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৌসিফ বলেন, প্রতিটি মা সন্তানের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি সব মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং যারা পৃথিবী ছেড়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...