সারা দেশে হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব।
রিটে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় দায়িত্ব ও প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
এখনো কোনো মতামত নেই।