BTS এর মেক্সিকো সফর যেন সাধারণ কনসার্ট ট্যুর নয়, বরং রাষ্ট্রীয় আয়োজনের রূপ নিয়েছে। ‘আরিরাং’ বিশ্ব ট্যুর উপলক্ষে Mexico Cityএ পৌঁছে মেক্সিকোর প্রেসিডেন্ট Claudia Sheinbaum এর সঙ্গে ন্যাশনাল প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানান BTS সদস্যরা।
এই আয়োজন দেখতে নিচে জড়ো হয়েছিলেন প্রায় ৫০ হাজার ভক্ত। মেক্সিকো দীর্ঘদিন ধরেই এশিয়া ও উত্তর আমেরিকার বাইরে BTS এর অন্যতম বড় বাজার হিসেবে পরিচিত। একই সঙ্গে লাতিন আমেরিকায় K-pop জনপ্রিয়তার অন্যতম কেন্দ্রও দেশটি।
Estadio GNP Seguros এ অনুষ্ঠিতব্য BTS এর তিনটি কনসার্টের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। বিপুল চাহিদার কারণে অতিরিক্ত শোর সম্ভাবনাও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তথ্য অনুযায়ী, মার্চ মাসে Spotify এ BTS সবচেয়ে বেশি শোনা হয়েছে মেক্সিকো সিটিতে। ওই সময়ে শহরটিতে তাদের শ্রোতার সংখ্যা ছিল ৭ লাখ ১৪ হাজারের বেশি। বিশ্বব্যাপী মাসিক শ্রোতা ছিল প্রায় ৩ কোটি ৭০ লাখ।
মেক্সিকো সিটি চেম্বার অব কমার্সের হিসাব অনুযায়ী, BTS এর কনসার্টগুলো দেশটির অর্থনীতিতে প্রায় ১.৮৬ বিলিয়ন পেসো বা ১০৭ মিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম তৈরি করবে। এর মধ্যে রয়েছে টিকিট বিক্রি, হোটেল, খাবার ও অন্যান্য সেবাখাতের আয়।
বিশ্লেষকদের মতে, মেক্সিকোয় BTS কেবল একটি বিদেশি পপ ব্যান্ড নয়; তারা এখন বড় ধরনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
একজন ভক্ত মিটজি মিনার্ভা বলেন, BTS এর সঙ্গে ভক্তদের সম্পর্ক অন্য শিল্পীদের তুলনায় আলাদা। Weverse এর মতো প্ল্যাটফর্মে সরাসরি যোগাযোগের কারণেই ভক্তরা নিজেদের তাদের যাত্রার অংশ মনে করেন।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর তরুণ জনগোষ্ঠী, অনুবাদভিত্তিক ফ্যান কমিউনিটি, ড্যান্স কভার ও স্ট্রিমিং সংস্কৃতির কারণে লাতিন আমেরিকায় K-pop দ্রুত বিস্তার লাভ করেছে। K-pop Studies সংশ্লিষ্ট গবেষকরাও মনে করছেন, BTS দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এখনো কোনো মতামত নেই।