Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
2:18 pm

লিংক কপি করা হয়েছে!

মা-বাবাকে সময় দিলেই ৩ দিনের ছুটি, সাথে মিলবে আর্থিক বোনাস

কর্মীদের জন্য মানবিক উদ্যোগ নিলেন সিইও রজত গ্রোভার

সংগৃহীত ছবি

একটি বিপণন ও জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রজত গ্রোভারের ব্যতিক্রমী মানবিক উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

রজত গ্রোভার জানান, আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকেই মা–বাবার প্রতি সময় দিতে পারেন না এবং তাদের অপূর্ণ স্বপ্ন ও অনুভূতির কথা ভুলে যান। সেই দূরত্ব কমিয়ে কর্মীদের পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমরা প্রতিদিন কাজে ব্যস্ত থাকি, সকালে বের হয়ে রাতে ফিরি। কিন্তু মা–বাবা কেমন আছেন, তাদের শরীর ঠিক আছে কি না এগুলো আমরা অনেক সময়ই জিজ্ঞেস করি না।”

তিনি আরও বলেন, কর্মীদের উচিত তাদের মা–বাবার স্বপ্ন ও ইচ্ছার কথা জানা এবং সেগুলো পূরণের চেষ্টা করা। এ লক্ষ্যে তিনি কর্মীদের জন্য তিন দিনের বেতনসহ ছুটির ঘোষণা দেন। পাশাপাশি প্রতিজনকে ১০ হাজার রুপি ভ্রমণ সহায়তা দেওয়ার কথাও জানান।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন মা–বাবার পছন্দের খাবার ও জীবনে কোথায় ভ্রমণ করতে চেয়েছেন সেগুলো জেনে সেই স্বপ্ন পূরণের জন্য তাদের সঙ্গে সময় কাটান।

ভিডিওটির ক্যাপশনে রজত গ্রোভার লিখেছেন, যারা সারাজীবন আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের ইচ্ছাগুলো জানা এবং তা পূরণ করা।

তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনরা বলছেন, করপোরেট দুনিয়ায় এমন মানবিক উদ্যোগ বিরল এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও এটি অনুসরণ করা উচিত।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, এমন মানসিকতার মানুষ আজকের সময়ে সত্যিই অনন্য। আরেকজন লিখেছেন, যদি সব প্রতিষ্ঠান এমন ভাবতো, তবে কাজের পরিবেশ আরও সুন্দর হতো।

অনেকে এটিকে কর্মক্ষেত্রে একটি ইতিবাচক ও মানবিক পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...