Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
12:24 pm

লিংক কপি করা হয়েছে!

প্রেসিডেন্টের ২৭ বছরের সাজা কমাতে আনা আইন বাতিল

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিল আদালত

সংগৃহীত ছবি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর সুযোগ তৈরি করতে পারে এমন একটি আইনের কার্যকারিতা স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শনিবার এ আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস।

আদেশে বলা হয়, আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের হওয়া আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা যাবে না। ফলে পূর্ণাঙ্গ বেঞ্চে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত আইনটি স্থগিত থাকবে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০২২ সালের নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতায় থাকার ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোকে গত বছরের সেপ্টেম্বরে ২৭ বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

এরপর গত ডিসেম্বরে কংগ্রেসে একটি আইন পাস হয়, যা ওই মামলায় দণ্ডপ্রাপ্তদের সাজা কমানোর সুযোগ তৈরি করে। যদিও প্রেসিডেন্ট লুলা জানুয়ারিতে এতে ভেটো দেন, পরে এপ্রিলের শেষ দিকে বলসোনারোর মিত্ররা সেই ভেটো বাতিল করে দেয়।

এরপর আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আবেদনকারীদের দাবি, এটি সংবিধানের পরিপন্থী। আদালতের বর্তমান নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সাজা কমানোর জন্য আলাদা আবেদনও গ্রহণ করা হবে না।

এদিকে ৭১ বছর বয়সী বলসোনারোর আইনজীবীরা শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা দিয়ে তার দণ্ড বাতিলের অনুরোধ জানিয়েছেন। তারা মামলাটিকে ‘ন্যায়বিচারের ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, বলসোনারোর দণ্ডাদেশ ঘিরে ব্রাজিলে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। সমর্থকদের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। অন্যদিকে বিরোধীদের মতে, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে জবাবদিহি নিশ্চিত করতেই এই রায় প্রয়োজন ছিল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...