Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
12:00 pm

লিংক কপি করা হয়েছে!

গোল ও অ্যাসিস্টে জাদুকরী পারফরম্যান্স, মেসির অনন্য ‘সেঞ্চুরি’

মেসির গোল-অ্যাসিস্টে টরন্টোকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। তার এক গোল ও দুটি অ্যাসিস্টে টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

পুরো ম্যাচজুড়ে আক্রমণভাগে দাপট দেখান আর্জেন্টাইন তারকা। মেসির অসাধারণ এক পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ, যা ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দেয় বার্সেলোনার সোনালি সময়ের কথা।

ম্যাচে আরও একটি নিখুঁত অ্যাসিস্ট করেন মেসি। তার পাস থেকে গোল করেন সার্জিও রেগুইলন। এটি এমএলএসে রেগুইলনের প্রথম গোল। পরে ম্যাচের শেষদিকে নিজেও গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এই ম্যাচে নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। এমএলএস ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এই কীর্তি গড়েন ইন্টার মায়ামি তারকা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী মেসি। আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯০৭-এ।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...