Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
11:37 am

লিংক কপি করা হয়েছে!

সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটরের মুকুট জিতলেন সালাহউদ্দিন সুমন

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ডে সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর সুমন

সংগৃহীত ছবি

ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাণ ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবু মোহাম্মদ সালাহউদ্দিন সুমন।

দুর্ঘটনাসম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এ সম্মাননা তুলে দেয়। দেশের ভ্রমণ লেখক, নির্মাতা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অন্যতম সংগঠন হিসেবে পরিচিত বিটিডব্লিউএ।

পুরস্কার গ্রহণের পর সালাহউদ্দিন সুমন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম থেকে সম্মাননা পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের। তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণপ্রেমী ও গুণীজনদের কাজ ও অভিজ্ঞতা তাকে সবসময় অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, খ ম হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব ও জিয়া হকের মতো ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে সম্মাননা ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তায় বিটিডব্লিউএর সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, দেশে অনেক সময় গুণী মানুষকে মৃত্যুর পর মূল্যায়ন করা হয়। তবে বিটিডব্লিউএ বিশ্বাস করে, মানুষের কাজের স্বীকৃতি জীবদ্দশাতেই দেওয়া উচিত।

এবারের আয়োজনে বিভিন্ন বিভাগে আরও কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। ভ্রমণ সাহিত্যে পুরস্কার পান মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে নির্বাচিত হয় ‘ভ্রমণ গদ্য’।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব খ ম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল।

বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীল কাজকে উৎসাহ দিতে প্রতি দুই বছর অন্তর এ সম্মাননা আয়োজন করা হবে বলে জানিয়েছে বিটিডব্লিউএ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...