Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
11:32 am

লিংক কপি করা হয়েছে!

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই এখন বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনই এখন বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর সরকার গঠন করলেও এখন দেশের ভেঙে পড়া অবস্থা থেকে পুনর্গঠন করাই বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ, গণতন্ত্র ও রাষ্ট্রকে রক্ষার জন্য নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই সংগ্রামে তারা সফল হয়েছেন এবং জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বর্তমানে সরকারকে একটি ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে কাজ শুরু করতে হচ্ছে। দেশের প্রায় সব খাতেই সংকট বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে রাষ্ট্র, সরকার ও দলকে পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

বিএনপি মহাসচিব আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করেও নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে দল সফল আন্দোলন ও নির্বাচনী বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এর আগে সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...