Bengaluru তে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। পথচারীদের সাহসী হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান ভুক্তভোগী নারী।
গত বুধবার (৬ মে) দুপুরে বেঙ্গালুরুর নেলামানগালা এলাকার দাসানাপুরায় এ ঘটনা ঘটে। হামলাকারীর নাম সঞ্জয়। তিনি মূলত Bihar–এর বাসিন্দা। স্ত্রী সোনালীকে নিয়ে তিনি বেঙ্গালুরুতে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোনালী বাসা থেকে বের হওয়ার পর মোটরবাইকে করে সেখানে পৌঁছান সঞ্জয়। মাথায় হেলমেট পরা অবস্থায় আচমকা স্ত্রীর পথরোধ করেন তিনি। এরপর জোর করে রাস্তার মাঝখানে টেনে নিয়ে ধারালো ছুরি দিয়ে তার গলা কাটার চেষ্টা করেন।
হঠাৎ এমন ভয়াবহ দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আশপাশের কয়েকজন পথচারী দ্রুত এগিয়ে এসে সঞ্জয়কে ধরে ফেলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং সোনালীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। সম্প্রতি অতিরিক্ত মদ্যপান নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সোনালী আলাদা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন সঞ্জয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবেই স্ত্রীকে হত্যা করতে হামলা চালান তিনি।
এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।