‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার সকালে রাজধানীর Rajarbagh Police Lines মাঠে আয়োজিত বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে চারদিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন Tarique Rahman।
সকাল ৮টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে স্বাগত জানান Salahuddin Ahmed, প্যারেড কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন এবং Ali Hossain Fakir।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী একটি খোলা লাল-সবুজ জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ সময় পুলিশ বাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে Ziaur Rahman এবং Khaleda Zia-র অবদানও উপস্থাপনায় তুলে ধরা হয়।
এবারের প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন Hasan Mohammad Naser Rikabdar।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে।
এখনো কোনো মতামত নেই।