Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
2:42 pm

লিংক কপি করা হয়েছে!

নায়ক মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবি: রহস্যের নেপথ্যে কী?

নায়ক মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবি রহস্যের নেপথ্যে কী

সংগৃহীত ছবি

ঢালিউডের প্রয়াত নায়ক মান্না এবং তামিল সুপারস্টার Thalapathy Vijay-কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন থালাপতি বিজয়। দাবি করা হচ্ছে, ছবিটি প্রায় ২০ বছর আগে তোলা। তবে এটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি এ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

অনেকেই মনে করছেন, ছবিটি আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আবার কারও মতে, এটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে হতো।

২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। সেই সূত্রে তাঁদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে এমন ধারণাও করছেন অনেকে।

তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, অনেক আগের ঘটনা হওয়ায় ঠিকভাবে মনে নেই। বিজয়ের সঙ্গে দেখা হয়ে থাকতে পারে, তবে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ভাইরাল ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে নানা ধরনের আবেগঘন প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকে মান্নাকে গণমানুষের নায়ক হিসেবে স্মরণ করে মন্তব্য করছেন, আবার কেউ কেউ দুই তারকার জনপ্রিয়তা ও অবস্থান নিয়েও আলোচনা করছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মান্না এখনও দর্শকের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছেন। অন্যদিকে Thalapathy Vijay শুধু দক্ষিণ ভারতের নয়, এখন রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ফলে এই ভাইরাল ছবি দুই ভিন্ন চলচ্চিত্র জগতের ভক্তদের মধ্যে নতুন আগ্রহ ও বিতর্ক সৃষ্টি করেছে।

সূত্রঃ কালের কন্ঠ

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...