Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
12:47 pm

লিংক কপি করা হয়েছে!

বিদেশে রপ্তানির পণ্য পথে লুট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিদেশে রপ্তানির পণ্য পথে লুট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে নেওয়া গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পণ্য ও ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী।

গ্রেপ্তাররা হলেন নাজিম মিয়া (২৫), হারুন ওরফে ভাইসাব (২৯), মো. সোহাগ (২২) ও নজরুল ইসলাম (৪৬)।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান আটকে ডাকাতির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট নিয়ে যানবাহনটি চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল। সেখান থেকে পণ্যগুলো ডেনমার্কে পাঠানোর কথা ছিল।

পথে ডাকাতরা চালককে জিম্মি করে ৩৪ কার্টনের ৬০৯টি টি-শার্ট লুট করে নিয়ে যায়। ঘটনার পর মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার আলতাফ হোসেন খান মামলা দায়ের করেন। তদন্তে কাভার্ডভ্যান চালক ফরহাদ আলীকে আটক করা হলে তিনি স্বীকার করেন, মালিক জহিরুল ইসলামের যোগসাজশে লুট ও আত্মসাতের পরিকল্পনা করা হয়েছিল।

পরবর্তীতে মিরসরাই থানা পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩ কার্টনে থাকা ৫৯৮টি টি-শার্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা।

পুলিশ আরও জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো ঘটনার মূল রহস্য উদঘাটন হয়েছে এবং চালক ও মালিকের যোগসাজশেই এই লুটের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...