Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
12:23 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস ও রিনভী

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস ও রিনভী

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

গতকাল শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।

নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পান ১২৬ ভোট।

সহসভাপতি পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় শাহনাজ শারমিন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন। এছাড়া জেসমিন জাহান মুন ও মো. মাজেদুল হাসান পায়েল নির্বাচিত হন।

অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে তাকী মোহাম্মদ জোবায়ের এবং মাসউদ বিন আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদেও একাধিক প্রার্থী নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের সদস্যরা ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ বিভাগীয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পুরোনো সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিন পর পুনর্মিলনে পুরো অনুষ্ঠানটি স্মৃতিচারণা ও আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...