Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
11:58 am

লিংক কপি করা হয়েছে!

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু শোকের ছায়া

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু শোকের ছায়া

সংগৃহীত ছবি

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়-এর হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক।

শনিবার (৯ মে) প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ মৃত দুই হজযাত্রী হলেন যশোরের কোতোয়ালি এলাকার মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪)। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন এবং মক্কায় মারা যান।

এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েকজন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, জামালপুর, শেরপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও জয়পুরহাটের বাসিন্দারা।

হজ ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২৮টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স অংশ নিচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটের মাধ্যমে ফিরতি কার্যক্রম শেষ হবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...