বিশ্বকাপ শুরুর আগেই বড় স্বস্তির খবর পেয়েছে Argentina national football team। অভিজ্ঞ ডিফেন্ডার Nicolás Otamendi-র ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে FIFA।
শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্ত জানায়। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে Algeria-র বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না এই আর্জেন্টাইন তারকার।
জানা গেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে Argentine Football Association-এর আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি ফিফা সভাপতি Gianni Infantino-র বিশেষ উদ্যোগের কথাও শোনা যাচ্ছে।
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে Ecuador-র বিপক্ষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। সেই কারণে নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শাস্তিটি ফিনালিসিমা ম্যাচে কার্যকর হবে। তবে ম্যাচটি না হওয়ায় নিষেধাজ্ঞা বিশ্বকাপের প্রথম ম্যাচে বহাল থাকার শঙ্কা তৈরি হয়।
পরে এএফএ আনুষ্ঠানিকভাবে শাস্তি মওকুফের আবেদন করলে ফিফা সেটি গ্রহণ করে।
বর্তমানে S.L. Benfica-র হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে বিশ্বকাপ শেষে তিনি River Plate-এ যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
এখনো কোনো মতামত নেই।