Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
10:26 am

লিংক কপি করা হয়েছে!

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার দাবি উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন পর্যন্ত একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোরছালিন ও নবীর হোসেন। স্থানীয় সূত্র জানায়, মোরছালিন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার বাসিন্দা এবং তিনি স্থানীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপরদিকে নবীর হোসেনের বাড়ি মধুপুর গ্রামে।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, নিহত দুইজনের মরদেহ ভারতের আগরতলার জিবি হাসপাতালে রাখা হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় কয়েকজন সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। আহত অবস্থায় নবীর হোসেনকে ভারতে নিয়ে যাওয়া হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

এ বিষয়ে চণ্ডীদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন জানান, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...