Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
4:15 pm

লিংক কপি করা হয়েছে!

বাংলা-ইংরেজি রিডিং না পারলে বন্ধ হবে শিক্ষকদের বেতন

বাংলা-ইংরেজি রিডিং না পারলে বন্ধ হবে শিক্ষকদের বেতন

সংগৃহীত ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাইয়ের মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণিতের চারটি মৌলিক বিষয় যোগ, বিয়োগ, গুণ ও ভাগেও দক্ষ করে তুলতে হবে শিক্ষার্থীদের।

এ লক্ষ্যে গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মো. সাখাওয়াৎ হোসেন। বৈঠকে তিনি বিদ্যালয়গুলোতে রিডিং ও গণিত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

জেলা শিক্ষা কর্মকর্তারা ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পাঠানো নির্দেশনায় জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে পড়ে শোনাতে হবে। পাশাপাশি গণিতের মৌলিক চার নিয়ম চর্চার ওপর জোর দিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়ায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ায় অন্তত ৯০ শতাংশ দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। জুলাইয়ের মধ্যে সেটি শতভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পৃথক পরিকল্পনা তৈরি করে আগামী ১০ মের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব জেলাতেই একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার দক্ষতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের শিক্ষা লক্ষ্য বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...