Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
3:56 pm

লিংক কপি করা হয়েছে!

১৬ বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম বন্ধে আইনি নোটিশ

সংগৃহীত ছবি

১৬ বছরের নিচের শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) Legal Voice Foundation-এর পক্ষে ব্যারিস্টার Sanaullah Noori এ নোটিশ পাঠান।

নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। Bangladesh Telecommunication Regulatory Commission (বিটিআরসি), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এ নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর বাস্তবসম্মত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও অপব্যবহার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়, Facebook, Instagram, WhatsApp, TikTok, Snapchat ও YouTube-এর ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে দাবি করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও অপব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে আসক্তি, সহিংস আচরণ এবং মানসিক অস্থিরতা বাড়ছে। এতে তারা খেলাধুলা ও পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, প্রোপাগান্ডা ও পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, অনেক অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধের অবক্ষয় ও অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...