Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
2:40 pm

লিংক কপি করা হয়েছে!

সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন

সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন

সংগৃহীত ছবি

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা না পাওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তায় পড়েছে অভিনেতা জোসেফ থালাপতি বিজয় এর দল তামিলগা ভেট্টি কাজাগাম।

এই পরিস্থিতিতে নতুন করে নির্বাচনের দাবি তুলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান Zoho এর সহপ্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোনো দলের হাতেই সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। জোট করে সরকার গঠন করা হলে তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তার মতে, তামিলনাড়ুর জনগণ আরও স্থিতিশীল সরকার পাওয়ার যোগ্য।

তিনি আরও বলেন, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে পুনরায় নির্বাচন দেওয়া যেতে পারে। একই সঙ্গে বিজেপিকেও এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।

গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। ফলে ম্যাজিক ফিগার থেকে এখনো ১০ আসন পিছিয়ে রয়েছে টিভিকে।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ইতোমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআইএম ও অন্যান্য কয়েকটি দলের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজয়ের দল। কংগ্রেস সমর্থনের ইতিবাচক ইঙ্গিত দিলেও অন্য দলগুলো এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।

এদিকে বিজয় ইতোমধ্যে তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। তবে রাজনৈতিক মহলের ধারণা, পর্যাপ্ত সমর্থনের বিষয়ে রাজ্যপাল এখনো পুরোপুরি সন্তুষ্ট নন। ফলে সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কিছু সময় লাগতে পারে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...