Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 May, 2026,
1:52 pm

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সংগৃহীত ছবি

চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার ৬ মে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এর সঙ্গে ফোনালাপে তিনি এই অবস্থানের কথা তুলে ধরেন। চীনা সংবাদমাধ্যম Xinhua ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

আলোচনার সময় যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থার কথাও জানান পেজেশকিয়ান। তার অভিযোগ, দুই দেশের মধ্যে সংলাপ চলমান থাকলেও ওয়াশিংটন ইরানের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে পেছন থেকে আঘাত করার সঙ্গে তুলনা করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম Axios জানিয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত সমঝোতার আওতায় ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।

এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি তে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: Gulf News

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...