Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 6 May, 2026,
5:39 pm

লিংক কপি করা হয়েছে!

ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ অভিযান শেষ, জানাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ অভিযান শেষ, জানাল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম BBC এর এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী প্রাথমিক পর্যায়ের এই সামরিক অভিযানে তাদের নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে।

মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখন সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে চায়। তার ভাষায়, প্রেসিডেন্টও একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষেই অবস্থান নিয়েছেন।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। এর আগে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ ইঙ্গিত দিয়েছিলেন, চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের প্রতিক্রিয়া এখনো পুরোপুরি শুরুই হয়নি।

বিশ্লেষকদের মতে, সামরিক অভিযান শেষের ঘোষণা এলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। পরিস্থিতি কোন দিকে যায়, তা এখন অনেকটাই নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক উদ্যোগের ওপর।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...