Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 May, 2026,
2:59 pm

লিংক কপি করা হয়েছে!

জাতীয় পেনশন কর্তৃপক্ষে নতুন সদস্য শেখ কামরুল হাসান

জাতীয় পেনশন কর্তৃপক্ষে নতুন সদস্য শেখ কামরুল হাসান

সংগৃহীত ছবি

অর্থ মন্ত্রণালয়ের অধীন সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন শেখ কামরুল হাসান।

সম্প্রতি অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিকভাবে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিসিএস অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও আর্থিক খাতে দায়িত্ব পালন করে আসছেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নেতৃত্ব দিয়েছেন। তিনটি মন্ত্রণালয়ে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফাইন্যান্স কন্ট্রোলার আর্মি এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক হিসেবেও কাজ করেছেন।

এছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে প্রথম সচিব বাণিজ্যিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রমিক কল্যাণেও অবদান রয়েছে তার। শ্রীমঙ্গলের চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিকদের উন্নয়নে কাজ করেছেন।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রমেও যুক্ত রয়েছেন শেখ কামরুল হাসান। তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বি গ্রেড আম্পায়ার হিসেবেও সম্পৃক্ত ছিলেন।

এছাড়া আর্থিক ও প্রশাসনিক আইন বিষয়ে একটি হ্যান্ডবুক রচনার মাধ্যমে তিনি জ্ঞানচর্চায়ও অবদান রেখেছেন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...