Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
3:27 pm

লিংক কপি করা হয়েছে!

রূপগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উদ্বেগ এলাকাবাসীর

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-এর রূপগঞ্জ উপজেলার নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সড়কটি টেকসই হবে না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বালুর সঙ্গে কাদাযুক্ত মাটি ও পুরনো পিচ থেকে তোলা খোয়া মিশিয়ে কাজ করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবার বেহাল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জানা যায়, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-ডেমড়া সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বৃষ্টি হলেই পানি জমে জনদুর্ভোগ বাড়ত। এ অবস্থায় প্রায় ৩০০ মিটার সড়ক ইউনি ব্লক দিয়ে নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫০ লাখ ৮২ হাজার ৭১১ টাকা বরাদ্দ দেয়।

কাজটির দায়িত্ব পান ঠিকাদার সালাউদ্দিন, যিনি পরে সাব-ঠিকাদার হিসেবে নূর উদ্দিনকে দায়িত্ব দেন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০ দিন সড়কটি খুঁড়ে বন্ধ রাখার পরও কাজের মান সন্তোষজনক নয়।

এলাকাবাসী মামুন মিয়া, আনোয়ার হোসেন, আক্কাস আলী ও রাসেল আহমেদসহ অনেকে জানান, নিম্নমানের উপকরণ ব্যবহার করলে সরকারি অর্থ অপচয় হবে এবং সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাবে। তারা টেকসই নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার নূর উদ্দিন বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে এবং নিম্নমানের উপকরণ বাদ দিয়ে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হবে। পুরনো উপকরণের ওপর নতুন করে কাজ সম্পন্ন করে ইউনি ব্লক বসানো হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে জিওভি মেইনটেন্যান্সের আওতায় কাজটি করা হচ্ছে। এখানে কিছু পুরনো উপকরণ ব্যবহারের বিষয় থাকলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই এবং কাজটি নিয়মিত তদারকি করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...