Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
3:43 pm

লিংক কপি করা হয়েছে!

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল: দাখিল পরীক্ষার্থীর মামলায় যুবক গ্রেফতার

কোটচাঁদপুরে ধর্ষণ ও ব্ল্যাকমেইল যুবক আটক

সংগৃহীত ছবি

ঝিনাইদহ-এর কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে এক দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতের নাম সৌরভ কুমার নিতাই (২২)। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ডেকোরেটর মিস্ত্রি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কৌশলে ভুক্তভোগী কিশোরীর মোবাইল নম্বর সংগ্রহ করে প্রায় আট মাস ধরে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।

অভিযোগ অনুযায়ী, ওই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়। গত ২৫ মার্চ রাতে অভিযুক্ত তার বাড়িতে গিয়ে জোরপূর্বক নির্যাতন করে এবং অবাধ্য হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ চামেলী খাতুন বাদী হয়ে কোটচাঁদপুর থানা-এ মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী বর্তমানে থানার তত্ত্বাবধানে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...