Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
4:16 pm

লিংক কপি করা হয়েছে!

বিজয়ের জয়ে বাড়ল তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন

বিজয়ের জয়ে বাড়ল তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন

সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা থালাপতি বিজয় অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও শক্ত অবস্থান তৈরি করছেন। ৫১ বছর বয়সে নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) গড়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দেখিয়েছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তার দল ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে।

ইতোমধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করেছে। ফলে খুব দ্রুতই রাজ্যের রাজনীতিতে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারেন বিজয় এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

এই রাজনৈতিক সাফল্যের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন। ৪ মে ফল ঘোষণার দিনই ছিল তৃষার জন্মদিন। সকালে তিনি তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির-এ পূজা দেন, যা ভক্তদের মধ্যে নানা জল্পনার জন্ম দেয়।

পরে বিজয়ের জয় প্রায় নিশ্চিত হওয়ার পর তার বাড়ির সামনে ভক্তদের উল্লাসের সময় তৃষার উপস্থিতি আরও আলোচনার জন্ম দেয়। এদিকে অভিনেত্রী লক্ষ্মী মঞ্চু-র এক সোশ্যাল মিডিয়া পোস্ট বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।

এক্স হ্যান্ডেলে তৃষাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মী মঞ্চু লেখেন, বিজয়ের সাফল্যই তৃষার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তিনি আরও উল্লেখ করেন, এটি তৃষার জন্য ‘ডাবল সেলিব্রেশন’-এর দিন।

এই মন্তব্য ঘিরে আবারও জোরালো হয়েছে বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি দু’জনই।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচলিত হিসাব-নিকাশ পাল্টে দিয়ে ‘জননায়ক’ হিসেবে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করছেন বিজয় আর সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গেই মিলে গেছে তৃষার জন্মদিন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...