Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
2:01 pm

লিংক কপি করা হয়েছে!

পরাজয়ের পর রাজের পাশে শুভশ্রীর আবেগঘন বার্তা

পরাজয়ের পর রাজের পাশে শুভশ্রীর আবেগঘন বার্তা

সংগৃহীত ছবি

রাজ চক্রবর্তী-এর নির্বাচনী প্রচারে আবারও সক্রিয়ভাবে পাশে ছিলেন তার স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। একুশের বিধানসভা নির্বাচনের মতো এবারও বারাকপুরে হাইভোল্টেজ রোড শোতে স্বামীর সঙ্গে দেখা গেছে তাকে।

‘ব্লকবাস্টার’ প্রচারে মাঠে নেমে রাজের জয় নিশ্চিত করতে সরাসরি অংশ নেন শুভশ্রী। বারাকপুরে তারকা দম্পতির প্রচারে এলাকাবাসীর ব্যাপক সাড়া মিললেও ভোটের ফল ঘোষণার পর পরিস্থিতি বদলে যায়।

ফলাফল প্রকাশের পর রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান ওঠে এবং কিছু স্থানে কাদা ও জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা যায়। তবে পুরো সময় শান্ত থেকে ও হাসিমুখে গণনাকেন্দ্র ত্যাগ করেন তিনি।

এই কঠিন সময়েও স্বামীর পাশে ছিলেন শুভশ্রী। নীরব থাকার পর ২৪ ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। কোনো প্রতিবাদ নয়, বরং ভালোবাসার প্রকাশেই তিনি পাশে থাকার বার্তা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পারিবারিক ছবি শেয়ার করেন শুভশ্রী, যেখানে রাজ চক্রবর্তীর সঙ্গে সন্তান ইউভান ও ইয়ালিনির স্নিগ্ধ মুহূর্ত দেখা যায়। একটি পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের শান্তির জায়গা, আমাদের এক টুকরো পৃথিবী।”

বারাকপুরের ভোটে পরাজয় হলেও পারিবারিক সমর্থনে রাজের অবস্থান অটুট শুভশ্রীর বার্তায় সেটিই স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন রাজ চক্রবর্তী। তবে পরবর্তী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...