Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
12:29 pm

লিংক কপি করা হয়েছে!

রাহুলকে বিয়ের প্রস্তাব, ভুয়া খবরে ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা

রাহুলকে বিয়ের প্রস্তাব, ভুয়া খবরে ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা

সংগৃহীত ছবি

ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর গুজব। সেখানে দাবি করা হয়, বিজেপি নেত্রী ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

গুজবে আরও বলা হয়, এ প্রস্তাবের সঙ্গে নাকি রাজনৈতিক শর্তও জড়িত ছিল। তবে বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি স্পষ্ট করে বলেন, পুরো বিষয়টি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা জানান, এ ধরনের গুজব শুধু বিভ্রান্তিকর নয়, বরং নারীদের প্রতি অসম্মানজনক। তিনি বলেন, রাজনীতিতে নারীদের নিয়ে এভাবে ভিত্তিহীন গল্প তৈরি করা দুঃখজনক।

এই গুজব ছড়িয়ে পড়ার পর অনলাইন ব্যবহারকারীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে হাস্যরস হিসেবে দেখলেও, অনেকে তথ্য যাচাই ছাড়া এমন খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন।

এর আগেও বিভিন্ন সময় রাহুল গান্ধীকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। তার বক্তব্য নিয়ে কটাক্ষ করে একাধিকবার মন্তব্য করেছেন এই অভিনেত্রী-রাজনীতিক।

সর্বশেষ পরিস্থিতিতে, নতুন করে ছড়িয়ে পড়া এই গুজব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কঙ্গনা। তিনি জানান, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বন্ধ হওয়া উচিত এবং দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...