ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী Huma Qureshi। তবে সম্প্রতি তার বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহ কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্র জানাচ্ছে, চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে নাকি প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
অভিনেত্রীর হবু স্বামী Rachit Singh পেশায় একজন অভিনয় প্রশিক্ষক। তিনি বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন। Alia Bhatt, Vicky Kaushal এবং Ranveer Singh-এর মতো তারকারাও তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।
জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঘরোয়া পরিবেশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চান এই জুটি। পরবর্তীতে বড় পরিসরে একটি রিসেপশনের আয়োজন করা হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে মুম্বাইয়ের কথাই শোনা যাচ্ছে।
এর আগে ‘Thamma’ সিনেমার স্ক্রিনিংয়ে প্রথমবার একসঙ্গে দেখা যায় হুমা ও রচিতকে। এরপর Sonakshi Sinha-র বিয়েতেও একসঙ্গে উপস্থিত হন তারা, যা তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন তৈরি করে।
যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না হুমা কুরেশি। তবে গত বছর বাগদানের পর সংগীতশিল্পী Akasa Singh-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি আরও পরিষ্কার হয়।
সব মিলিয়ে, বলিউডে জোর গুঞ্জন চলতি বছরের শেষ দিকেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। এদিকে সামনে Yash-এর ‘Toxic’ সিনেমায় দেখা যাবে তাকে।