Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
3:36 pm

লিংক কপি করা হয়েছে!

বিশ্ব হাসি দিবসে নেটফ্লিক্সে আসছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ পর্ব

কপিল শর্মার শোতে হাসির বিশেষ পর্ব বিশ্ব হাসি দিবসে

সংগৃহীত ছবি

বিশ্ব হাসি দিবস উপলক্ষে জনপ্রিয় কমেডি শো The Great Indian Kapil Show-এর একটি বিশেষ পর্ব আসছে, যা সরাসরি স্ট্রিম হবে Netflix-এ। হাস্যরসের নানা পর্বে সাজানো এই বিশেষ এপিসোডে দর্শকদের মাতাবেন কমেডিয়ান Kapil Sharma।

এই বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন নতুন প্রজন্মের দুই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর Samay Raina এবং Ranveer Allahbadia। প্রকাশিত প্রোমোতে দেখা যায়, সময় রায়না শোতে নিজের উপস্থিতির কথা জানিয়ে দর্শকদের স্বাগত জানান।

তবে তিনি মজার ছলে বলেন, অন্য অতিথি কে থাকছেন তা তিনি জানতেন না। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করেন রণবীর আল্লাহবাদিয়া, আর সময় রায়নার প্রতিক্রিয়ায় শোনা যায় বিস্ময় “না ব্রো!”

শো প্রসঙ্গে কপিল শর্মা বলেন, দর্শকদের ভালোবাসাই তাদের নতুন ও বিনোদনমূলক কনটেন্ট তৈরির অনুপ্রেরণা। বিশ্ব হাসি দিবসকে কেন্দ্র করে নেটফ্লিক্সের সঙ্গে এই বিশেষ পর্ব তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা হাসির মাধ্যমে দিনটি আরও উপভোগ করতে পারেন।

পর্বের এক পর্যায়ে মঞ্চ রূপ নেয় মজার ‘সংবাদ বিতর্কে’, যেখানে উপস্থিত ছিলেন Sunil Grover। পাশাপাশি ‘মোনা’ চরিত্রে Krushna Abhishek এবং ‘সোনা’ চরিত্রে Kiku Sharda-এর উপস্থিতি হাসির মাত্রা আরও বাড়িয়ে দেয়।

ভিন্ন ভিন্ন চরিত্র, স্কেচ ও চিরচেনা কমেডির মিশেলে এই বিশেষ পর্বটি বিশ্ব হাসি দিবস উদযাপনের একটি আনন্দঘন আয়োজন হিসেবে দর্শকদের সামনে আসছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...