Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 4 May, 2026,
2:41 pm

লিংক কপি করা হয়েছে!

এখনও হার মানেননি মমতা, সূর্য ডোবার পর জয়ের আশায় তৃণমূল

এখনও হার মানেননি মমতা, সূর্য ডোবার পর জয়ের আশায় তৃণমূল

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা চলাকালীন দলীয় কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেন তিনি।

বার্তায় তিনি দলের কাউন্টিং এজেন্ট ও কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এখনই হতাশ হওয়ার কিছু নেই। তার দাবি, গণনার সব রাউন্ড শেষ হয়নি, তাই ফলাফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

তিনি অভিযোগ করে বলেন, কিছু এলাকায় প্রথম দিকের রাউন্ডের ফল আগে দেখানো হচ্ছে, আর কিছু জায়গার ফল পরে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

মমতার দাবি অনুযায়ী, বিভিন্ন স্থানে কিছু গণনাকেন্দ্রে হঠাৎ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়েও প্রশ্ন উঠেছে। এসব বিষয়কে তিনি পরিকল্পিত বলে উল্লেখ করেন।

এছাড়া তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তাদের দলের কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা চলছে। তবে এসব পরিস্থিতিতেও কর্মীদের ধৈর্য ধরে থাকার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মমতা বলেন, এখনো একাধিক রাউন্ড গণনা বাকি আছে এবং চূড়ান্ত ফলাফল আসতে সময় লাগবে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, শেষ পর্যন্ত লড়াই চলবে।

তিনি আরও বলেন, গণনার শেষ দিকেই প্রকৃত ফল স্পষ্ট হবে এবং তখনই জয়-পরাজয় নির্ধারিত হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...