Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
10:55 am

লিংক কপি করা হয়েছে!

উত্তেজনার মাঝে ট্রাম্পের ইঙ্গিত, ইরানকে সরাসরি হুঁশিয়ারি

উত্তেজনার মাঝে ট্রাম্পের ইঙ্গিত, ইরানকে সরাসরি হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে নানা ব্যাখ্যা।

রোববার প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, হাতে একাধিক উনো কার্ড নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। ছবির ওপর লেখা ছিল, সবগুলো কার্ড আমার কাছে। বিষয়টি অনেকেই কৌশলগত বার্তা হিসেবে দেখছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালি ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের প্রেক্ষাপটে এটি তেহরানের প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত হতে পারে।

এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও ট্রাম্প ইরানকে নিয়ে কঠোর অবস্থান জানান। তিনি বলেন, ইরান যদি কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।

এদিকে ইরানের পক্ষ থেকে সাম্প্রতিক একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ১৪ দফার ওই পরিকল্পনায় এক মাসের মধ্যে যুদ্ধ বন্ধের রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত এবং ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তার মতো বিষয় রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার কথাও বলা হয়েছে। তবে পারমাণবিক ইস্যুটি পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...