যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাতে অরল্যান্ডো বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাই হয়ে দীর্ঘ যাত্রা শেষে সকালে দেশে পৌঁছায় লিমনের মরদেহ।
সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন লিমনের বাবা-মা ও স্বজনরা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।