Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 4 May, 2026,
10:40 am

লিংক কপি করা হয়েছে!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর মরদেহ উদ্ধার দুর্ঘটনার আশঙ্কা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর মরদেহ উদ্ধার দুর্ঘটনার আশঙ্কা

সংগৃহীত ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার (রাত ১১টা) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় সড়কের ওপর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। বর্তমানে মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিচয় নিশ্চিত না হলে ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...