Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 May, 2026,
4:03 pm

লিংক কপি করা হয়েছে!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

চাঁদপুর-কুমিল্লা সড়কে ২৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংগৃহীত ছবি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। পর্যায়ক্রমে জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

রবিবার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই অভিযান শুরু হয়।

অভিযানের সময় পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশ, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়ারলেস সবজি বাজার, গোশতের বাজার এবং ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস জানান, জায়গাটি সড়ক বিভাগের হলেও দীর্ঘদিন ধরে চাঁদপুর পৌরসভা বাজারটি ইজারা দিয়ে আসছিল। ইজারাদারের মাধ্যমে নিয়মিত খাজনাও আদায় করা হতো।

এর আগে সংশ্লিষ্ট এলাকায় নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। সপ্তাহজুড়ে এ কার্যক্রম চলবে এবং চাঁদপুর সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত সড়কের দুই পাশের প্রায় ২৭০টি স্থাপনা উচ্ছেদের আওতায় রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা ব্যক্তিদের বিরুদ্ধেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...