ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড Igor Thiago। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে লন্ডনের দুই শীর্ষ ক্লাব Chelsea ও Arsenal।
ইতালীয় ক্রীড়া সাংবাদিক Nicolo Schira-এর তথ্যের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে Brentford-এর এই স্ট্রাইকারকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে দুই ক্লাব।
চলতি মৌসুমে অসাধারণ ফর্মে রয়েছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচ শেষে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২২, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষের খুব কাছাকাছি রেখেছে। তিনি মাত্র দুই গোল পিছিয়ে আছেন Erling Haaland-এর থেকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৭ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন থিয়াগো। ধারাবাহিক এই পারফরম্যান্সের কারণেই ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ দ্রুত বাড়ছে।
ট্রান্সফারমার্কেট অনুযায়ী তার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো হলেও বিশ্লেষকদের ধারণা, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে তাকে পেতে ক্লাবগুলোকে এর চেয়ে বেশি অর্থ খরচ করতে হতে পারে।
ব্রেন্টফোর্ডের সঙ্গে থিয়াগোর চুক্তি ২০৩১ সাল পর্যন্ত থাকায় তাকে ছাড়তে চাইলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দাবি করতে পারে ক্লাবটি।
এদিকে ক্লাব পর্যায়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর আন্তর্জাতিক ম্যাচেও গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ স্ট্রাইকার।
সব মিলিয়ে, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে ইগর থিয়াগোকে ঘিরে জমে উঠতে যাচ্ছে বড়সড় লড়াই।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।