Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

চট্টগ্রামের Shah Amanat International Airport-এ মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। একই সঙ্গে একটি ল্যাপটপও উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য ও সম্ভাব্য রাজস্ব প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে NSI, DGFI, বিমানবন্দর কাস্টমস এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এ চালান জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শামসুদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাট থেকে আসা SalamAir-এর OV-493 ফ্লাইটের যাত্রী শামসুদ্দিনের লাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।

এছাড়া আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেট থেকে আনুমানিক ২৭ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আদায়ের হিসাব করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্সের পক্ষ থেকে মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্য ঠেকাতে এবং রাজস্ব ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...