Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 May, 2026,
10:07 am

লিংক কপি করা হয়েছে!

ফজরের নামাজে গিয়ে প্রাণ হারালেন মুসল্লি, মসজিদে নৃশংস হামলা

শ্রীমঙ্গলে মসজিদে মুসল্লি খুন অভিযুক্ত আটক

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই নৃশংস হামলা সংঘটিত হয়।

নিহত ব্যক্তি হাফিজ মিয়া, তিনি লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার জসিম মিয়াকে এ ঘটনার মূল অভিযুক্ত হিসেবে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে মসজিদে উপস্থিত হন হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ করে জসিম মিয়া তার ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...