Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
3:04 pm

লিংক কপি করা হয়েছে!

ঢাকা–সিলেট ট্রেন যোগাযোগে বড় পরিবর্তন, ডাবল রেললাইন হবে

ঢাকা–সিলেট ট্রেন যোগাযোগে বড় পরিবর্তন, ডাবল রেললাইন হবে

সংগৃহীত ছবি

ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সিলেট নগরীর উন্নয়নে সুরমা নদীর তীরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়ক আধুনিকায়ন।

তিনি জানান, ট্রেন যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করতে ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপন করা হবে। পাশাপাশি কৃষি, পরিবেশ রক্ষা এবং খাল খনন কার্যক্রমেও সরকার গুরুত্ব দিচ্ছে।

এছাড়া সিলেটে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...